ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

ডিইউজে নির্বাচন: সভাপতি তপু-সোহেল, সম্পাদক আবারো আকতার

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪
  • 91 শেয়ার

মোঃ মোবারক হোসেন নাদিম, বিশেষ প্রতিনিধি:

১১ ই মার্চ ২০২৪ সোমবার,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী যৌথভাবে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন।

সমান ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় লটারি হয়েছে তপু ও সোহেলের মধ্যে। এতে নির্ধারিত হয়েছে, প্রথম এক বছর ডিইউজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ আলম খান তপু ও দ্বিতীয় বছর এই দায়িত্ব পালন করবেন সোহেল হায়দার চৌধুরী। দুই প্রার্থীর উপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে সোমবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী এদুজনেই ৮১২ করে ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক আকতার হোসেন পেয়েছেন ৬৩৭ ভোট এবং তার নিকটবর্তী জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯৩ ভোট। এর আগে, সোমবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪