ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেকনাফে ছুরিকাঘাতে এক রোহিঙ্গাকে হত্যা

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 114 শেয়ার

জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৩৫)। তিনি ওই ক্যাম্পে ডি ব্লকের এমআরসি নং-৬২৮৫৩,শেড নং-৭৪৩/২ এর বাসিন্দা ছব্বির আহামদের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একই ক্যাম্পের মৃত আব্দু শুক্করের ছেলে সৈয়দ আহামেদ (৪৫) এর সাথে ভিকটিম নুর মোহাম্মদ (৩৫) দের দুই পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ৬/৭ মাস পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে পূর্বের বিরোধের জেরধরে তাদের মধ্যে মারামারি হয়। দুই পরিবারের সদস্যদের মধ্যে পরস্পর মারামারির একপর্যায়ে সৈয়দ আহামেদ ভিকটিম নুর মোহাম্মদকে ছুরিকাঘাত করে।

রক্তাক্ত অবস্থায় তার বোন আনোয়ারা বেগমের বাড়ির সামনের খালি জায়গায় পড়ে যায়। পরিবারের লোকজন আহত অবস্থায় নুর মোহাম্মদকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক আছে। সার্বিক বিষয়ে নজরদারী অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪