ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

টেকনাফের সাবরাংয়ে বিজিবি অভিযান ২কেজি আইসসহ নৌক উদ্ধার, আটক-৩

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪
  • 71 শেয়ার

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইলের ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মোঃ সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মোঃ সৈয়দ আলম (২৪) ও নূর কামালের ছেলে মোঃ আক্তার কামাল (২০)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মঙ্গলবার (৫মার্চ) গোপন তথ্যের ভিত্তিতে,টেকনাফ ২বিজিবিনব্যাটালিয়ন এর অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট হতে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে মুন্ডারডেইল ঘাট নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল মুন্ডারডেইল এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল বঙ্গোপসাগরের মুন্ডারডেইল ঘাটে পূর্ব থেকেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একটি সন্দেহভাজন সাম্পান নৌকাকে আসতে দেখে নৌকাটিকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে নৌকায় অবস্থানরত ব্যক্তিগণ দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত নৌকা ঘুরিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যায়। এ সময় বিজিবি টহলদল দুটি সাম্পান নৌকা নিয়ে চোরাকারবারীদের নৌকার পিছনে ধাওয়া করে মুন্ডারডেইল ঘাট থেকে আনুমানিক ৩ কিলোমিটার সাগরের মধ্যে নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। টহলদল নৌকায় অবস্থানরত তিনজন চোরাকারবারীকে আটক করে তাদের তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ২কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীদেরকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪