ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

টিসিবির ৫ পণ্য বিক্রি শুরু আজ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 62 শেয়ার

নিজস্ব প্রতিবেদক, 

রমজান মাসকে সামনে রেখে আজ থেকে সারাদেশে কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পাঁচটি পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডসহ একজন সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।

এই ক্ষেত্রে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০০ টাকা, চিনির দাম ১০০ টাকা, মসুর ডালের কেজি ৬০ টাকা, খেজুরের দাম ১৫০ টাকা এবং চালের দাম ৩০ টাকা কেজি। টিসিবি এবার প্রতি কেজি চিনির দাম ১০০ টাকা করেছে, যা গেলো বছর ছিল ৭০ টাকা।

এই প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, বাজারে দাম সমন্বয় করতে চিনির দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, এর আগে তুলনামূলক কম দামে চিনি বিক্রি করত টিসিবি। শেষবার তিন মাস আগে ডিলারদের কাছে চিনি সরবরাহ করা হলেও দাম কম ছিল। এখন বাজারে চিনির দাম অনেক বেড়ে গেছে।

টিসিবি জানায়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী এ কার্যক্রম পরিচালনা করবেন পরিবেশকরা। ক্যাম্পেইন চলাকালে পরিবেশকদের দোকান বা নিজ নিজ এলাকায় নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে রমজান বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪