ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

জেএসকেএস এর উদ্যোগে শিশু অধিকার ও সুরক্ষায় সেবাদানকারী সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১০, ২০২৪
  • 185 শেয়ার

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর প্রতিনিধি:

১০ মার্চ রোববার বিরল উপজেলা কৃষি হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সমাজ কল্যান সংস্থা- জে এস কে এস এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ”ওয়াই – মুভস” প্রকল্পের আওতায় ’ শিশু অধিকার সুরক্ষায় সেবাদানকারী সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা ’’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বিরল উপজেলা নিবার্হী অফিসার বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মওলা শাহ্। স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। বিষয় নিয়ে আলোচনা করেন এনসিটিএফ এর ডিস্ট্রিক ভলেন্টিয়ার এস, এম আহনাফ জাওয়াদ আদিব। মুক্ত আলোচনা করেন মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, গ্রাম উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক ফরিদা বেগম, এনসিটিএফ এর সদস্য সাধনা হেম্ররম, আব্দুস সামাদ। বক্তারা বলেন, শিশু বলতে ১৮ বছরের নিচে সকল মানব সন্তানকে বোঝায়। অধিকার হচ্ছে ন্যায্য পাওনা। তাদের বেঁচে থাকার অধিকার, বিকাশের এবং সুরক্ষার অধিকার ও মত প্রকাশের অধিকার। সকল শিশুর প্রতি শারীরিক, মানসিক, অবহেলা, যৌন নির্যাতন ও যত্নের অভাব থেকে রক্ষা করার জন্য দেশের প্রচলিত আইন বাস্তবায়নের পাশাপাশি সুশীল সমাজের যথেষ্ট ভূমিকা রয়েছে। শিশুদের সুরক্ষার জন্য অভিভাবক, শিক্ষক এবং ধর্মীয় অনুভুতি’র প্রয়োজন রয়েছে।

আসুন সবাই মিলে একটি সুন্দর শিশু বান্ধব সমাজ গড়ে তুলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ট্রাস্ক ফোর্স জেলা কমিটির সহ-সভাপতি মন্দিরা রায়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জেএসকেএস এর প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল আলম ও জেএসকেএস এর কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪