মো:মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া
‘বগুড়া-২ (শিবগঞ্জ): অর্থসহায়তা নিয়ে ছুটে গেলেন ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম’
৬ নভেম্বর ২০২৫, বগুড়া প্রতিনিধি:
ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের সাহসী অগ্রসৈনিক,দৈনিক মুক্তির সমাচারের স্টাফ রিপোর্টার শিবগঞ্জের কিচক ইউনিয়নের দরিদ্র পরিবারের কন্যা সুমাইয়া থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এখন মৃত্যুশয্যায়। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় বন্ধ হয়ে গিয়েছিল তার চিকিৎসা।
বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসে। তিনি গভীরভাবে মর্মাহত হয়ে তাৎক্ষণিক মানবিক উদ্যোগ নেন এবং সুমাইয়ার চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন।
তার নির্দেশে বগুড়া-২ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম বৃহস্পতিবার সন্ধ্যায় কিচকের ধারিয়া গ্রামে সুমাইয়ার বাড়িতে গিয়ে ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন ও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এসময় সুমাইয়া ও তার পরিবার জনাব তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।