ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিয়া পরিবারের মঙ্গল কামনায় অসহায়দের মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ ।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৯, ২০২৫
  • 48 শেয়ার

মোঃ মহিদুল হক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া):

 

‘বগুড়া-২ (শিবগঞ্জ): ৩০০ পরিবার পেলেন ২০ হাজার টাকা করে অনুদান’ ৯ নভেম্বর ২০২৫, রবিবার: জিয়া পরিবারের মঙ্গল কামনায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিতরণ করা হয়েছে ৬০ লক্ষ টাকার আর্থিক অনুদান। স্থানীয়ভাবে বাছাই করা ৩০০টি দরিদ্র পরিবার পেয়েছেন ২০ হাজার টাকা করে নগদ সহায়তা, যা তাদের জীবনে এনে দিয়েছে সাময়িক স্বস্তি ও আশা। এসময় অনুদান পেয়ে অসহায় মানুষেরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতায় এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলমের প্রচেষ্টায় এ অনুদান কার্যক্রম বাস্তবায়ন করেছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। রবিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকার ভোগীদের হাতে অর্থ সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন। এসময় প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলায় ইসলামিক সেন্টার স্হাপনের ঘোষনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা মোঃ আখলাছুর রহমান, মিরাজ হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ উপজেলায় একসাথে ৩০০ পরিবারকে একযোগে ৬০ লক্ষ টাকার অনুদান এই প্রথম বাস্তবায়িত হলো।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪