ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জলঢাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের উদ্দেশ্যে অগ্নিসংযোগ ভাংচুর! গ্রেফতার-১

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
  • 345 শেয়ার

আশীষ বিশ্বাস : (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারী (বুধবার) দুপুরে উপজেলার পশ্চিম বালাগ্রাম ডাবলব্রিজ সবুজপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটেছে। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়,ওই এলাকার মমিনুর রহমানের ছেলে মেনাজুল ইসলামের সাথে প্রতিবেশী মৃত পরেশ চন্দ্র সরকারের ছেলে ঋষিকেশ সরকারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে মহামান্য আদালতে মামলা চলমান আছে। উক্ত মামলায় আদালত মেনাজুল ইসলামের পক্ষে আদেশ দেন। এবং প্রতিপক্ষরা যেন আইনশৃঙ্খলা অবনতি না ঘটায় সেজন্য পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত থানা মারফতে একটি নিষেধাজ্ঞা জারি করেন। এমতাবস্থায় ১৪ ফেব্রুয়ারী দুপুরে প্রতিপক্ষ ঋষিকেশ সরকার,দ্বিজেন্দ্র নাথ সরকার,পুলিন চন্দ্র, কেশস সরকার সহ তাদের সহযোগীরা দলবদ্ধ হয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের উদ্দেশ্যে বসতবাড়িতে অনুপ্রবেশ করেন। এবং বসতবাড়ির ঘরের চাটি বেড়া ভাংচুর করেন। বাঁধা নিষেধ করতে গেলে বাদীপক্ষের উপর হামলা চালিয়ে বসতবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালানোর সময় দ্বিজেন্দ্র থান সরকার নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি ও অনন্ত ৮ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছে। পরেদিন সকলে জলঢাকা থানা পুলিশ আটককৃত ব্যক্তিকে ১৫১ ধারায় জেল হাজতে প্রেরন করেন। ঘটনা বিষয়ে বক্তব্যের জন্য জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুল আলম এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি এবং পরে এ এস আই মামুনুর রশিদ এর মুঠোফোনে কল দিলে তিনি বলেন,আটককৃত ব্যক্তিকে ১৫১ ধারায় চালান দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪