ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১, ২০২৪
  • 177 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধি:

‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে জয়পুরহাটে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্বপু্র্ন বিষয়ে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট প্রেসক্লাবে সভাপতি নৃপেন্দ নাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জীবন বীমা করপোরেশনের ম্যানেজার শফিকুল আলম, সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার হারুনুর রশিদ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার ও একুশে টেলিভিশন এবং দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের হারুন অর রশীদ, মেট লাইফের ব্রাঞ্চ ম্যানেজার রতন কুমার সহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে পপুলার লাইফ ইনস্যুরেন্স ও মেঘনা লাইফ ইনস্যুরেন্সেের মেয়াদ উত্তীর্ণ দাবীর চেক গ্রাহকের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪