ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চবির ভর্তি পরীক্ষায় ‘বি-১’ উপ-ইউনিটের উপস্থিতি ৬১ শতাংশ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 85 শেয়ার

মোঃ বেলাল হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের ‘বি-১’ উপ- ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি-১’ উপ ইউনিটে মোট আবেদন করে ১ হাজার ৬৬৯ জন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১৮ জন শিক্ষার্থী।উক্ত পরীক্ষায় উপস্থিতির হার ৬০.৯৯ শতাংশ। কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেন। আজ রবিবার (৩ মার্চ) বেলা ১১ টা থেকে শুরু হয়ে ১২ টায় শেষ হয় পরীক্ষা।

বি-১’ উপ ইউনিটের অন্তর্ভুক্ত হলো কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ। ৩টি বিভাগের মোট ১২৫ টি আসনের বিপরীতে লড়েন ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে নাট্যকলা বিভাগে ৩৫টি, চারুকলায় ৬০টি এবং সংগীত বিভাগে ৩০টি আসন রয়েছে।

চট্টগ্রামের পটিয়া থেকে আসা পরীক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, জিকে, বাংলা ভালো হয়েছে, ইংরেজি একটু কঠিন মনে হয়েছে। প্রশ্নব্যাংক থেকে কমন পড়েনি আমার কাছে।

দিনাজপুরের প্রান্ত রায় বলেন, পুরাতন প্রশ্ন থেকে কমন আসেনি এবার। বাংলা অংশটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে। বাকিগুলো ভালোই হয়েছে।উল্লেখ্য, ৮ মার্চ অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা।আগামী ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা।

এ ছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪