ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

গাবতলীতে সড়ক উদ্ধোধন করলেন এমপি

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 301 শেয়ার

হাবিব, গাবতলী ( বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার গাবতলীতে গ্রামীণ পাকা সড়ক উদ্বোধন করেছেন বগুড়া -৭ (গাবতলী -শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডা: মোস্তফা আলম নান্নু। গতকাল শনিবার  (২৫ ফেব্রুয়ারি) বিকালে এমপি উপজেলার সদর ইউনিয়নের চকসদু আরএইচডি- কালিতলা মন্দির ভায়া কমিউনিটি ক্লিনিক সড়ক (৬৪৮ মিটার) এবং তরফভাইখা মতিনের বাড়ি থেকে সালামের বাড়ি পর্যন্ত (৬৯০ মিটার) রাস্তা পাকাকরণ কাজের ফলক উন্মোচন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরডিআরআইডিপি -৩ প্রকল্পের আওতায় ৭৬ লাখ ৮৭ হাজার ৩০০টাকা টাকা ব্যয়ে তরফভাইখা সড়ক নির্মাণ এবং ৬২ লাখ ১১ হাজার ৪০৯ টাকা চকসদু নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে।উপজেলা প্রকৌশল দপ্তর (এলজিইডি) নির্মাণ কাজ দুটি বাস্তবায়ন করে।

এ সময় বগুড়া -৭ আসনের সাংসদ ডা: মোস্তফা আলম নান্নু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গাবতলী উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম পুটু ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, আওয়ামী লীগ নেতা সাবজল,বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রায়হান,সাংগঠনিক সম্পাদক মিঠু পাইকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নাসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪