হাবিব গাবতলী ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ২৫ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম বলেন ২০২৩-২০২৪ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক তত্বাবধানে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ২৫ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে বাইসাইকেল তুলে দেওয়া হয়। বাংলাদেশ সরকার দেশের উন্নয়নকল্পে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।তারই ধারাবাহিকতায় আজকে এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল প্রদান করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।