সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ১০ মার্চ রবিবার গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি ২০২৪ইং উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সিটি করর্পোরেশনের জয়দেবপুরে অবস্থিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে এই মহড়া ও আলোচনা সভার আয়োজন করেন গাজীপুর জেলা প্রশাসন।
উক্ত আয়োজনে উপজেলা প্রশাসন, গাজীপুর সদর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুনুল করিম, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আওলাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুবউদ্দিন খানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগন।