ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খেয়াঘাটে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণ – এমপি সালাম মূর্শেদী

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
  • 71 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনার দিঘলিয়ায় উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বুধবার ২৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা- ৪ আসনের তৃতীয় বারের
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে খুলনা -৪ আসনের মতো একটা শান্ত জনপদ কে একটি কুচক্রি মহল অশান্ত করার চেষ্টা করছে।

এজন্য বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে। এটা কোনভাবে মেনে নেওয়া হবে না এদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তো শতভাগ বাস্তবায়ন করবো ইনশাহআল্লাহ যতই বা আসুক না কেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত )জি এম এমদাদুল হক ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন , উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল , দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হায়দার আলী মোড়ল,

গাজিরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম, যোগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন।উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা মাহাবুব আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম ,

কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মো. মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মো. আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. বায়োজিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম,

সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মো. নাছির হোসেন, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনসার আলী,

আড়ংঘাটা থানার প্রতিনিধি প্রনয় ও খানজাহান আলী থানার প্রতিনিধি সুমঙ্গল বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর বুক কর্নারের জন্য বই বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী হাতে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পক্ষে উপজেলা প্রশাসন তুলে দেন।

আইন-শৃঙ্খলা সভায় সকল খেয়াঘাটে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। এছাড়াও আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় বাজারকে অস্থিতিশীল করতে না পারে সে জন্য আইন শৃঙ্খলা সভার সভাপতি উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪