ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় বাসের ধাক্কায় নিহত ১ ও আহত-২

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪
  • 126 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনা জেলার পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫২) নামে এক দিনমজুর নিহত হয়েছে।গত সোমবার ৪ মার্চ সকালে উপজেলার লস্কর ইউনিয়নের নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেন পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালকসহ দুইজন।

নিহত মোছাল সরদার উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের ছেলে।নিহত মোছাল সরদারকে বহনকারী ইঞ্জিন চালিত ভ্যানচালক লিটন জানান, আনুমানিক সকাল ৯ টার দিকে কাজের সন্ধানে ডুমুরিয়ায় যাওয়ার পথে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেনরং কাছে পৌঁছালে পিছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।

এসময় ভ্যানে থাকা যাত্রীরা পড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোছালকে মৃত ঘোষণা করেন।চিকিৎসক শাকিলা আফরোজ জানান, নিহতের বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪