ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় প্রতিবন্ধি তরুনীকে ধর্ষণ – ধর্ষক গ্রেফতার

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 150 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম,  ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনা জেলার পাইকগাছায় এক প্রতিবন্ধি তরুনী(১৭) ধর্ষণের স্বীকার হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়ন এঘটনা ঘটে। প্রতিবন্ধির দাদী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছে।পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে।

বুধবার ২৮ ফেব্রুয়ারী সকালে ওই প্রতিবন্ধি তরুণীকে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আল-আমীন জানান, গত মঙ্গলবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের শহিদুল গাজীর ছেলে সোহরাফ গাজী(৩৬) এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধিকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়।

ওই সময় তার বাড়িতে কোন লোক না থাকায় নিজ ঘরের ভিতরে ধর্ষণ করে। তার চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে সে পালিয়ে যায়। এলাকাবাসি প্রতিবন্ধি তরুণীকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। পরে থানা পুলিশকে জানানো হয়।

পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ধর্ষক সোহরাফ গাজীকে গ্রেফতার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে প্রতিবন্ধির দাদী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।বুধবার সকালে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪