ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব -৬

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 109 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

২৬ ফেব্রুয়ারী ২০২৪ খুলনার র‌্যাব-৬ এর দল খুলনা জেলার ফুলতলা উপজেলা এলাকায় মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহের জন্য ফুলতলা উপজেলার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ফুলতলা থানাধীন ৪নং ফুলতলা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর পয়গ্রাম গ্রামস্থ জনৈক মোঃ ফেরদাউস ফরাজী, পিতা- মৃত হাজী আব্দুল আজিজ ফরাজী এর টিনসেড বিল্ডিংয়ের পিছনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষনিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্তস্থানে অভিযান পরিচালনা করে আসামী ১ মোঃ তোহিদুল ইসলাম (৪৪), সাং- পয়গ্রাম (শেখবাড়ি), থানা- ফুলতলা, জেলা- খুলনাকে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে উক্ত বাসায় এক বছর পূর্বে ভাড়া থাকতো।

ভাড়া থাকার সময় হতেই সে মাদক এবং অস্ত্র বিক্রির সাথে জড়িত ছিল। আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো জানায় যে, উক্ত টিনসেড বিল্ডিং বাসার পিছনে একটি আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য মাটির নীচে পুতে রেখেছে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেখানো মতে উক্ত টিনসেড বিল্ডিংয়ের পিছনে মাটির নীচে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত এক টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র পাইপগান , যার সাথে কক হ্যান্ডেল ও বাট সংযুক্ত উদ্ধার করে।

উক্ত আগ্নেয়াস্ত্রটি যার বাটের সাথে সংযুক্ত পাইপের দৈর্ঘ্য ১৯.৩ ইঞ্চি, অগ্রভাগ হইতে বাটের শেষ প্রান্ত পর্যন্ত আড়াআড়ি দৈর্ঘ্য ২১ ইঞ্চি এবং লোহার বাটের সাথে লাল রংয়ের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪