মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
খুলনা জেলার কয়রায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কয়রা,খুলনার আয়োজনে “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়ব” প্রতিপাদ্য কে সামনে রেখে ১০ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রেলী, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ মামুনার রশিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিম আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,ই আর সি সি প্রকল্পের কয়রা উপজেলা সমন্বয়কারী তরুণ বড়ুয়া, মোঃ মোশারেফ হোসেন, আবুল কালাম বাবলা, জহিরুল ইসলাম,লাবনী আক্তার, মিনাল প্রামাণিক প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামি রিলিফ বাংলাদেশ ,ওয়াল্ড ভিশন, কারিতাস, সিপিপি,অগ্রণী সংস্থা, উন্নয়ন প্রচেষ্টা ও উত্তরণ উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ কয়রা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। মহড়া উপস্থাপন করেন কয়রা উপজেলা ফায়ার সার্ভিস টিম।