মোঃ শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ভোর আনুমানিক ৫.৫০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারী গ্রামের মাদক কারবারি মোঃ রাকিব হাসান (২০) কে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।