ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

কক্সবাজার সদর থানাধীন পৌরসভার গুণগাছ তলা এলাকা হতে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৯, ২০২৪
  • 60 শেয়ার

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা  প্রতিনিধি
র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
  এরই ধারাবাহিকতায়, কক্সবাজার সদর থানার মামলা নং-০১, তারিখ ০১/১২/১৯ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মোতাবেক ডাকতি প্রস্তুতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন যাবত পলাতক আসামী মোঃ হেলাল হোসেন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার গুণগাছ তলা এলাকায় আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০১.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার পলাতক আসামী মোঃ হেলাল হোসেন (৩৭), পিতা-মৃত নুরুচ্ছফা, মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-পশ্চিম কুতুবদিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪