ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 181 শেয়ার

ইব্রাহিম খান ইমন
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ

 

সিলেটের ওসমানীনগরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস চলাচল বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হবিগঞ্জ থেকে সিলেটগামী এক্সপ্রেস বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে এবং বেশিরভাগ সময়েই ট্রাফিক আইন উপেক্ষা করে। এসব বাসের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে।

বক্তারা বলেন, প্রায় প্রতিদিনই এই রুটে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অনেক পরিবার হারাচ্ছে প্রিয়জনকে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তারা অভিযোগ করে বলেন, চালকদের অসচেতনতা, প্রতিযোগিতামূলক গতি এবং আইন অমান্য করার প্রবণতার কারণে সড়ক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা দাবি জানান, অবিলম্বে হবিগঞ্জ এক্সপ্রেসসহ বিরতিহীন বাসগুলোর ওসমানীনগর রুটে চলাচল বন্ধ করতে হবে। একই সঙ্গে নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে

হবিগঞ্জী বাস চলবে না, প্রাণ বাঁচাও, দুর্ঘটনা রুখো, “নিরাপদ সড়ক চাই — এমন স্লোগান দেন।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪