ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঐতিহ্যবাহী কলাউজান শাহ রশিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৪৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৯, ২০২৪
  • 109 শেয়ার

সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি:

কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৪৯ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাউজান শাহ রশিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন হাসান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ এম এ মোতালেব সিআইপি মহোদয় এর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নুরুল ইসলাম।

মাদ্রাসার সহ অধ্যাপক মোহাম্মদ হাছান ও সহকারী শিক্ষক মুহাম্মদ আনোয়ারুল ইসলাম এর সন্চলনায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব এম এন হুদা আজাদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ডাঃ ছাবের আহমদ চৌধুরী, চট্টগ্রাম জজ কোডের আইনজীবী এডভোকেট সাদ্দাম হোসাইন, কলাউজান ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জব্বার খোকন, সেক্রেটারি মোহাম্মদ নুরুল কবির, লোহাগাড়া ইউনিয়ন ব্যাংকের অফিসার মোহাম্মদ শাহেদ হোসাইন, শাহ রশিদিয়া জামে মসজিদের সেক্রেটারি ছিদ্দিক আহমদ, নৌ বাহিনী কমকর্তা মোহাম্মদ বেলাল আশরাফী, মাদ্রাসা গভনিং বডির সদস্য আব্দুশ শুক্কুর, দাতা সদস্য নুরুল আলম নিজামী, মাদ্রাসার অভিভাবক সার্জেন্ট মনির আহমদ, অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব আহমদ ছাফা, প্রবাসী ব্যবসায়ী দস্তগীর আহমদ,বিশিষ্ট সমাজ সেবক কায়েস আবছার চৌধুরী, ছাত্র নেতা তারেকুল ইসলাম তারেক সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, মান্যগন্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০০ জন ছাত্র ছাত্রীকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪