আব্দুস সামাদ, লালমনিরহাট প্রতিনিধি:
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় শহীদ আফজাল মিলনায়তনে, পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, বাবু পূর্ণ চন্দ্র রায় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখা।
পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম সালাউজ্জামান ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার। আব্দুল ওহাব প্রধান।
আরোও অনেকে উপস্থিত ছিলেন। পরে ৭ই মার্চ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।