ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ৫, ২০২৫
  • 73 শেয়ার

মোঃ ইছাহাক আলী

এনায়েতপুর – চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আজ বুধবার (০৫ নভেম্বর ) বিকেলে এনায়েতপুরের জালালপুর মুলকান্দি বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনীয় জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রুকন সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সিরাজগঞ্জ ৬ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, শাহজাদপুর উপজেলা আমির মাওলানা মোঃ মিজানুর রহমান বলেন,আমি আপনাদেরই সন্তান আপনাদের দোয়া এবং ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি জালালপুরে থেকে যারা শাহজাদপুর কাপড়ের হাটে ব্যবসা করতে যাবে তাদের ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ সুযোগ সুবিধা জামায়াত-শিবির দিবে ইনশাল্লাহ। জালালপুর ইউনিয়নে সকল প্রকার উন্নয়নমূলক কাজ ও রাস্তা ঘাট সংস্কার ও নতুন করে কর্মসংস্থান করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, ও জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা, শাহজাদপুর নির্বাচনী কমিটির প্রধান পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন, শাহজাদপুর উপজেলা সেক্রেটারি আব্দুল মালেক, পৌর আমির মোঃ আমিনুল ইসলাম,এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আমির মাওলানা মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা, ,উপজেলা স্মার্ট কমিটির সভাপতি আকরাম আলী, জামায়াতে ইসলামীর নেতা, মোঃ মোতালেবুর রহমান, মাওলানা মোঃ মাহবুব আলম, সাইফুল ইসলাম, আলহাজ্ব আজমত আলী, মোঃ শাহআলম, ডাঃ মোঃ ইদ্রিছ আলম, হাবিবুর রহমান আলাল, প্রমূখ।
বক্তাগন বলেন, ।যারা মনোনয়ন বানিজ্য করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিবেশ গোলাটে করতে চেয়েছে,দেশের সম্পদ ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা আবার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। আরোও বলেন চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই
আগামীতে সৎ,যোগ্য, চরিত্রবান লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে ন্যায়, ইনসাফ,আদোল সমাজে প্রতিষ্ঠা করতে হবে। উক্ত সভা সঞ্চালনা করেন জামায়াত নেতা ডাঃ আব্দুল্লাহ মাহমুদ ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪