ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 225 শেয়ার

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ৭ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। এ কমিটি ঘোষণার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নবনির্বাচি কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন উপজেলার নাগরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক সাধারণ সম্পাদক এস. এম আনোয়ারুল হক ফিলিপস্, সাধারণ সম্পাদক দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, পূর্ব রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তানু সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস. এম সাকলায়েন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪