ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্য আটক, পুলিশের প্রেস বিফ্রিং

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
  • 423 শেয়ার

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :রাজু আহমেদ সাহান,

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর ও ছিনতাই চক্রের ১০ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল এই নারী সিন্ডিকেট চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে আটক করে। ভুক্তভোগী আছমা খাতুন বাদী হয়ে এব্যাপারে থানায় একটি চুরি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো (১) বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), নাছিমা খাতুন (২৭), রিক্তা খাতুন (১৪)। এরা সবাই জামালপুর জেলার ইসলামপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

এব্যাপারে প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় এই নারী চক্রটি এলাকার বিভিন্ন ব্যাক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভেনেটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল।

ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, চোর ও ছিনতাই চক্রের ১০ নারী সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অধিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪