ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তির ব্যাপক গণসংযোগ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১, ২০২৪
  • 104 শেয়ার

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ মির্জার কন্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তি ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার সকালে পৌরশহরের প্রতিটি দোকান ব্যবসায়ী ও আগত ভোটারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে প্রায় ২ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনের রূপরেখা বাস্তবায়নে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও গণমানুষের জননেতা সেলিনা মির্জা মুক্তি’কে চেয়ারম্যান পদে ভোট ও সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিনা মির্জা মুক্তির সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, আ’লীগ নেতা মোঃ হাইদুল সরকার, সাবেক ব্যাংকার আলহাজ্ব সেলিম রেজা, যুবলীগ নেতা প্রভাষক উজ্জ্বল হোসেন, শাকিবুল ইসলাম শাকিব সহ অন্যানোরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪