ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

উলিপুরে জুয়া খেলা অবস্থায় পুলিশের হাতে আটক ছয় জুয়ারি

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
  • 139 শেয়ার

মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। বুধবার(২১ ফেব্রুয়ারি) গভীররাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র হাবিবুর রহমান হবি(৪৭), পাইক পাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র আহাদ আলী(৪৫), আব্দুস ছামাদের পুত্র শামীম হোসেন (২৫), ব্যাঙ্গের ভিটা গ্রামের মোক্তার আলীর পুত্র শাহ আলম(৩০), ছাদেকুল ইসলাম(২৬) ও হাজীপাড়া গ্রামের মুরাদ আলীর পুত্র মিজানুর রহমান(৪৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ীর ভিতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪