ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

উপ মহাদেশের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লুৎফুর রহমানের স্মৃতিচরনে দোয়া অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১০, ২০২৪
  • 204 শেয়ার

এমরান হোসেন সোহাগ, নোয়াখালী প্রতিনিধি: 

উপ মহাদেশের বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম মাওলানা লুৎফুর রহমানের স্মৃতিচরনে নোয়াখালী চাটখিল উপজেলায় করটখিল গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। আজ শনিবার এশার নামাজের পর মসজিদের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন, সাহাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, করটখিল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা ক্বারী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে মরহুম মাওলানা লুৎফুল রহমানের ছোট ছেলে আবু সালমান মুহাম্মদ আম্মার বক্তব্য কালে পিতার বিষয়ে বলেন। সারা বাংলাদেশে ইসলামের খেদমেতের জন্য নিজের উপার্জিত অর্থ দিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রসা করে গেছেন। এছাড়াও কিছু দিন আগে নারায়নগঞ্জে ইসলামি জ্ঞান অর্জনের লক্ষ্যে ২৫০০ ইসলামি পাঠাগার তৈরি করেছেন। এছাড়াও বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও মরহুম মাওলানা লুৎফুল রহমানের অবদানের কথা তুলে ধরেন। পিতার বিভিন্ন ইসলামিক চিন্তা-চেতনার বিষয়ে প্রসংশা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুন নবি, কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওসমান গনি, ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ফজলুল করিম, সাংবাদিক এমরান হোসেন সোহাগসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪