মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সারাদেশে শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের আলোচনা।উক্ত নির্বাচনে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী” আলহাজ্ব জামিল হাসান জামু।
আলহাজ্ব জামিল হাসান জামুু,তিনি রামপাল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। এছাড়াও তিনি রামপাল উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক ইউপি”চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।
তিনি একজন দক্ষ সংগঠক এবং সাদা মনের একজন ব্যক্তি।তিনি সততা এবং নিষ্ঠার সাথে দলকে সংগঠিত করে রেখেছেন দায়িত্ব পালন কালে। উপজেলার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম সফল করে থাকেন ও আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের যোদ্ধা তিনি। তিনি বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন।
আলহাজ্ব জামিল হাসান জামু,তিনি এবার আসন্ন উপজেলা নির্বাচনে, রামপাল উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।