ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 105 শেয়ার

ক্রীড়া ডেস্ক: ০৪ মার্চ ২০২৪ ইং

নগরীর দক্ষিণ পতেঙ্গার ঐতিহ্যবাহী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৪ ঠা মার্চ সোমবার সকালে সানসিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ ড, মাওঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও শিক্ষক সিরাজুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজসেবক মোঃ ওয়াহিদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ও পরিচালক এস এম দিদারুল আলম, পরিচালক মোঃ আজগর আলী, স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ, সিনিয়র শিক্ষিকা সালমা আক্তার, সিনিয়র শিক্ষক এম,এ মান্নান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল আলম চৌধুরী বলেন, শিক্ষা কে বিনোদন মুখর পরিবেশে গড়ে তুলতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মদের বইয়ের ঘ্রাণে ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। পরে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪