ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরিফুল হক চৌধুরীর প্রচার শুরু সিলেট ৪ আসনে।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
  • 86 শেয়ার

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল মোতালিব খান।

 

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী কে সিলেট ৪ আসনে মনোনয়ন দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে বি এন পি এখনো আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা দেয়নি।
এদিকে আজ শুক্রবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সিলেট ৪ আসনে প্রচার কাজ শুরু করেছে সাবেক এই মেয়র।
প্রথম দিন তাকে স্বাগত জানাতে বিপুল পরিমান লোকসমাগম হয়।
স্থানীয় সূত্রে জানা যায় সিলেট ৪ আসনের গোয়াইন ঘাট উপজেলা থেকে প্রচার কাজ শুরু করেছেন আরিফুল হক চৌধুরী।
শুক্রবার উপজেলার ভিএিখেলা রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করেন তিনি। এরপর স্থানীয় মুসল্লী ও জনসাধারনের সাথে কুশল বিনিময় করেন।
এরপরই তিনি এই আসনের মরহুম সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন।
পরে রাধানগর বাজারে আসেন আরিফুল হক চৌধুরী। সেখানে গোয়াইন ঘাট উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের ও স্থানীয় নেতাকর্মী সহ বিপুল মানুষের সমাগম হয়। বাজারে দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে আরিফুল হক বলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সিলেট ৪ আসনে প্রার্থী হয়েছি।
আপনাদের সকলের সহযোগিতা চাই।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪