ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আবুধাবি বাংলাদেশ স্কুলে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 118 শেয়ার

মোহাম্মদ ওসমান চৌধুরী, ইউ এ ই প্রতিনিধি (দুবাই):

আবুধাবী বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ দু’জন বিদায়ী শিক্ষিকার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ( ২৮ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিসেস কিরণ আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা ফারলুনা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক এস এম আবু তাহের, ফিরোজ আহমদ সিদ্দিকী, আব্দুল গণী সিদ্দিকী, মুহাম্মদ কামাল উদ্দীন, জহিরুল, মিজান, আবু তৈয়ব, জাকের হোছাইন, মুহাম্মদ নুরুল হুদা, মি: আরিফ, মি: রেদা, ইব্রাহিম, ডাক্তার অণিতা, আফরোজা আক্তার, মিসেস আজিজা সহ আরো অনেকে। অবসর জনিত বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন (বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ) ও মিসেস সামিনা (সামাজিক শিক্ষা বিভাগ) এর বিদায়ে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন এবং মিসেস সামিনা ২০১৬ সাল থেকে অদ্যাবধি প্রায় ৮ বছর অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছিলেন। অবসর জনিত কারণে দু’জনই বিদায় নেন।
অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র তাহমিদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪