ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

আদিতমারী দুর্গাপুর ইউনিয়ন এ জুয়ার আসরে প্রাণ গেল জুয়াড়ির

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১০, ২০২৪
  • 298 শেয়ার

চয়ন কুমার রায়, লালমনিরহাট প্রতিনিধি:

আদিতমারী উপজেলায় জুয়া খেলায় হেরে গিয়ে স্টোক করে আমিনুল ইসলাম(৫৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের জগদীশের বাঁশ বাগানের জুয়ার আসরে তার মৃত্যু হয়। মৃত জুয়াড়ি আমিনুল ইসলাম ওই এলাকার দক্ষিণ গোবধা চাত্রারপার গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শনিবার সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের জগদীশের বাঁশ বাগানের জুয়ার আসর বসে। সেখানে অন্যান্য জুয়াড়িদের সাথে খেলা করছিলেন জুয়াড়ি আমিনুল ইসলাম। জুয়ার আসরে টাকা হেরে হঠাৎ স্টোক করে ঘটনাস্থলেই মারা যান আমিনুল ইসলাম। পরে খেলোয়াররা ভয়ে পালিয়ে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, জুয়ার আসরেই স্টোক করে আমিনুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীকে সরকারী ফোন নাম্বারে একাধিক বার ফোন করেও তিনি রিসিভ করেন নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪