ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

আত্মহত্যার ভয় দেখিয়ে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেলো রাজনের নিহত – ২

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪
  • 43 শেয়ার

মোঃ মিরাজ হোসাইন, স্টাফ রিপোর্টার:

মোটরসাইকেল কিনে না দিলে মা-বাবাকে ফাঁস নেওয়ার হুমকি দিয়েছিলেন রাজন। এরপর বাবা-মা ধাঁর দেনা করে কিস্তিতে মোটরসাইকেল কিনে দেন ঠিকই। তবে নতুন মোটরসাইকেল বাসায় আসার তিনদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজন। সঙ্গে প্রাণ গেছে তার বন্ধু সোহাগের।

আজ মঙ্গলবার (১২ মার্চ) ভোরে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লাগলে এ দুজন মারা যান। রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের লালন শেখের ছেলে নিহত রাজন শেখ (২১)। আর আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯)। আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ আমার আপন ভাজিতা।

আনুমানিক ৬টায় রাজন বাড়ি থেকে তার তিনদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে সোহাগের সঙ্গে বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো, সেটা জানতে পারিনি। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪