মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
খুলনার” রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সৎ”সাংবাদিক_আ. মজিদ শেখ এর অসুস্থতার খবর শুনতে পেয়ে ভারতে বসতকৃত খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মেয়ে লাখি বেগম “চিকিৎসা ও ফল খাওয়ার জন্য আর্থিক সহযোগিতা উপহার পাঠিয়েছেন।
তিনি এর আগেও একাধিক ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করে ছিলেন। লাখি বেগম, তিনি মূলত একজন সাহসী নারী, সমাজ সেবিকা, ও মানবিক মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন সব সময়।
লাখির আর্থিক সহযোগিতা সাংবাদিক আ. মজিদ শেখ এর হাতে তুলে দিলেন রূপসার মোল্লা জাহাঙ্গীর আলম, তার পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে। এসময় লাখিকে আ. মজিদ শেখ ও তার পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেন ।