ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে – শুভ সূচনা ও শিলান্যাস হচ্ছে 

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
  • 74 শেয়ার

সমরেশ রায়,  কলকাতা প্রতিনিধিঃ

২৬ শে ফেব্রুয়ারি সোমবার, স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান স্থলে, বাংলায় একের পর এক অত্যাধুনিক স্টেশন, অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে।

বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিরাট পর্দায় এই শিলান্যাসের উদ্বোধন দেখানো হচ্ছে।। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায়, বাংলায় ১৭টি স্টেশন সহ ৫৫৪টি স্টেশন, একাধিক রোড, ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায়। ৪০ হাজার কোটি টাকার প্রকল্প দেশের মোট ২১৩৯টি জায়গায় এই অনুষ্ঠান একসঙ্গে হচ্ছে।

সামনে লোকসভা নির্বাচন, তার আগে গোটা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্প, ট্রেন পথে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন, স্টেশনের উন্নতি মানে বিরাট সংখ্যক রেল যাত্রী স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি করা ,এদিকে এই অমৃত ভারত প্রকল্পের অনুষ্ঠানকে স্মরণীয় রাখতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানের সামিল করা হচ্ছে,

কার্যত মেগা প্রকল্পের একেবারে মেঘা অনুষ্ঠান, এই অমৃত ভারত প্রকল্পের সূচনার মাধ্যমে দেশজুড়ে সারা ফেলতে চাইছে মোদি সরকার, বাংলায় বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে, সেখানে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে ,রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি, পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশনে এই অনুষ্ঠান শুরু হয়।।

তার মধ্যে রয়েছে তমলুক, মেছাদা ,দীঘা, পাঁশকুড়া ,হলদিয়া। এদিন মেছাদাতে উপস্থিত ছিলেন তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী, এদিন তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানকে স্বাগত জানান সকল ট্রেন যাত্রীরা।

 

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪